ফরিদপুর-এ “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

Posted by Admin on August 9, 2026
ফরিদপুর-এ “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চামড়া শিল্প রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের ২য় বৃহত্তম খাত। লেস্-কাট ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর প্রচুর পরিমাণে কাঁচা চামড়া নষ্ট হয়ে থাকে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলে। কাঁচা চামড়ার সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা ১০ ডিসেম্বর, ২০২৫ ফরিদপুর-এ অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)। এতে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারি পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী জনাব মোঃ আরিফ কোরেশী, মাংস ব্যবসায়ী জনাব মোঃ শেখ স্বপন, জনাব মোঃ রিপন শেখ ও জনাব মোঃ ইমরান হাসান জয় সহ বিভিন্ন মাংস দোকানের মালিক, কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, কাঁচা চামড়া ব্যবসায়ী, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Follow us f