ঝিনাইদহে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

Posted by Admin on August 9, 2026
ঝিনাইদহে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা ৯ ডিসেম্বর, ২০২৫ হরিনাকুঞ্জ, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব লিটন চন্দ্র রায়, সহকারি পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব মোঃ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ এবং জনাব মোঃ হাবিবুর রহমান, নাজির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝিনাইদহ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী জনাব আশরাফুল আলম (টোটন), জনাব মোঃ আব্দুল মতিন, শ্রী বিপুল চন্দ্র দাস, জনাব মোঃ বাদল এবং স্থানীয় মাংসের দোকান মালিক-কর্মচারী, মসজিদের ইমাম, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকসহ চামড়া সংগ্রহের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Follow us f