সুপারেক্স লেদার লিঃ-এ “LWG সনদ অর্জন পরবর্তী করনীয়” শীর্ষক কর্মশালা

Posted by Admin on August 9, 2026
সুপারেক্স লেদার লিঃ-এ “LWG সনদ অর্জন পরবর্তী করনীয়” শীর্ষক কর্মশালা
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “LWG সনদ অর্জন পরবর্তী করনীয়” শীর্ষক এক কর্মশালা গত ১৮ মে, ২০২৪ তারিখে সুপারেক্স লেদার লিঃ, উত্তর ডিহি, ফুলতলা, খুলনায় অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব এম.ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক, সুপারেক্স লেদার লিঃ, জনাব মোজাহার আলী, জেনারেল ম্যানেজার, সুপারেক্স লেদার লিঃ, জনাব আতাউর রহমান রাসেল, কম্পায়েন্স অফিসার, সুপারেক্স লেদার লিঃ, জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সুপারেক্স লেদার লিঃ এর ম্যানেজার, সুপারভাইজার, কমপ্লায়েন্স অফিসার ও শ্রমিক।
Follow us f