EC4J এর অর্থায়নে,বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিএ’র যৌথ উদ্যোগে এবং ই-জোনের সার্বিক তত্তাবধানে “Hazard Identification & Risk Assessment বিষয়ক” ৫ দিন ব্যাপি TOT ট্রেইনিং গত ১২-১৭ অক্টোবর-২০২১,ই-জোন এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশবান্ধব চামড়া শিল্প গঠনের উদ্যেশ্যে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও উপদেষ্টামন্ডলী এবং জেনারেল সদস্যগণের সাথে এক জরুরি সভা গত ০৩ অক্টোবর,২০২১, রোজ রবিবার সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় জুম প্লাটফর্ম এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ।
ইকোফ্রেন্ডলি লেদার প্রোডাকশন, ট্যানারিতে মহামান্য আদালতের ৪টি নির্দেশনা বাস্তবায়ন, পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তি/নবায়ন, এবং সিইটিপির রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব জাকিয়া সুলতানা গত ২৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে হাজারীবাগ ট্যানারি এলাকা ও বিভিন্ন ট্যানারি পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন’র সভাপতি জনাব শাহীন আহমেদ, জেনারেল সেক্রেটারি জনাব সাখাওয়াত উল্যাহ সহ বিটিএ’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Bangladesh Tanners Association (BTA), in collaboration with The Asia Foundation (TAF), hosted a dialogue on Compliance Audit and LWG Certification for Global Competitiveness of the Tannery Sector of Bangladesh on Sep 14, 2021 at the InterContinental, Dhaka. The event brought together over 22 industry representatives and members of BTA, and high official of Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC).
Leaders from BTA including Chairman Mr. Shaheen Ahamed, General Secretary Mr. Shakawat Ullah and Vice Chairman Mr. Mizanur Rahman attended the Dialogue.

Bangladesh Tanners Association (BTA), Bangladesh Labour Foundation (BLF) and Asia Foundation jointly organized a two days long training for tannery supervisors on “Refreshers Training for Tannery Supervisors on Occupational safety & Health (OSH) and Labour Law”. The training held on 21 & 22 August, 2021 at Dhaka Ahsania Mission Training Center.

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ৩১ মার্চ ২০২১ তারিখ থেকে শুরু হওয়া “ট্যানারিতে কমপ্লাইয়েন্স নিশ্চিত ও এলডবলিউজি (LWG) সার্টিফিকেট অর্জন” বিষয়ের উপর সিরিজ কর্মশালার ৭ম এবং সমাপনী কর্মশালা, ২৪ জুন, ২০২১ বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র কর্মকর্তা বৃন্দ।
রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব নুর মুহাম্মদ, সহকারী অধ্যাপক , লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে গত ১৬ ও ১৭ জুন, ২০২১, রোজ-বুধ ও বৃহস্পতিবার, সকাল ১০:৩০ ঘটিকায় আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, প্লট নং- ZE-২৮, চামড়া শিল্পনগরী, ঢাকা-য় “স্বাস্থ্য ও নিরাপত্তা (অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও মহড়া” শীর্ষক ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারির শ্রমিক, সুপারভাইজার, ম্যানেজার ও কর্মকর্তাবৃন্দ।

বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে শিল্প মালিকদের শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই চলবেনা, তা মানসম্পন্ন ও হতে হবে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তুলতে হবে। পশুর গা থেকে চামড়া ছাড়ানো (Flaying) থেকে শুরু করে, চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ বাস্তবায়নের মাধ্যমে চামড়ার গুণগত মান রক্ষা করা সম্ভব হবে। ট্যানারী মালিক তথা চামড়া শিল্পের সাথে জড়িত সকল উদ্যোক্তাদেরকে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
বাংলাদেশের চামড়া শিল্পের আধুনিকায়নে চামড়া ও চামড়া জাত পণ্যের নতুন বাজার সন্ধান এবং বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মানসম্পন্ন চামড়া ও চামড়া জাত পণ্যে উৎপাদনের জন্য ৮ জুন, ২০২১ রোজ মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকায় আফরোজা গার্ডেন কমিউনিটি সেন্টার, বড় তাকিয়া বাজার, মীরেরশরাই, চট্টগ্রামে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব সবুর আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহযোগী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বড় তাকিয়া বাজার, মীরেরশরাইর বিভিন্ন এলাকার মাংস দোকানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী, চামড়া গুদামের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশের চামড়া শিল্পের আধুনিকায়নে চামড়া ও চামড়া জাত পণ্যের নতুন বাজার সন্ধান এবং বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মানসম্পন্ন চামড়া ও চামড়া জাত পণ্য উৎপাদনের জন্য ৭ জুন, ২০২১ রোজ সোমবার দুপুর ১২.৩০ ঘটিকায় জেনুইন কমিউনিটি সেন্টার, বেগমগঞ্জ, নোয়াখালীতে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব সবুর আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, ডেপুটি সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহযোগী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ, নোয়াখালীর বিভিন্ন এলাকার মাংস দোকানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী, চামড়া গুদামের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে শিল্প মালিকদের শুধুমাত্র পণ্য উৎপাদন করলেই চলবেনা, তা মানসম্পন্ন ও হতে হবে। মানসম্পন্ন পণ্য উৎপাদনের জন্য শ্রমিকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তুলতে হবে। পশুর গা থেকে চামড়া ছাড়ানো (Flaying) থেকে শুরু করে, চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ বাস্তবায়নের মাধ্যমে চামড়ার গুণগত মান রক্ষা করা সম্ভব হবে। ট্যানারী মালিক তথা চামড়া শিল্পের সাথে জড়িত সকল উদ্যোক্তাদেরকে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
বাংলাদেশের চামড়া শিল্পের আধুনিকায়নে চামড়া ও চামড়া জাত পণ্যের নতুন বাজার সন্ধান এবং বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে মানসম্পন্ন চামড়া ও চামড়া জাত পণ্য উৎপাদনের জন্য ৬ জুন, ২০২১ রোজ রবিবার সকাল ১২.৩০ ঘটিকায় রাজমনি কমিউনিটি সেন্টার, বারপাড়া, কুমিল্লায় “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব সবুর আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, ডেপুটি সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহযোগী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বারপাড়া, কুমিল্লার বিভিন্ন এলাকার মাংস দোকানের মালিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী, চামড়া গুদামের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।