বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির আওতায়, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-0১ শীর্ষক কর্মশালা গত ১৩ জানুয়ারি, ২০২৬ চামড়া শিল্প নগরীতে অবস্থিত আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন এক্স LWG অডিটর, জনাব আফজাল হোসাইন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।



LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির আওতায় Capacity Building-0১ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
