বিটিএ ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রাণালয় এর যৌথ উদ্যোগে ২৭ এপ্রিল, ২০২৬ তারিখে পলাশবাড়ী, গাইবান্ধায় “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিজানুর রহমান, হেড অব এডমিন, বিটিএ। কর্মশালায় উস্থিত ছিলেন, জনাব মোঃ আফতাব মোল্লা, সভাপতি, জনাব মো: সাইফুল ইসলাম নান্নু, সহ-সভাপতি, জনাব আবুল কালাম আজাদ মিনু, সাধারণ সম্পাদক ও জনাব মোঃ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক, পলাশবাড়ী উপজেলা চামড়া ব্যবসায়ী সমবায় সমিতি। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় কাঁচা চামড়া ও মাংস ব্যবসায়ী, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিটিএ-র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন




গাইবান্ধায় “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
