“জাতীয়, আন্তর্জাতিক এবং LWG প্রটোকল অনুসরণে সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি চামড়া উৎপাদন” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে চামড়া শিল্পনগরী, ঢাকা-য় “চামড়া প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও ব্যয়, পরিবেশের উপর এর প্রভাব ও প্রতিকার” শীর্ষক গবেষণা পরিচালনা করা হয়েছে। উক্ত গবেষণালব্ধ ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে।

এছাড়াও ব্র্যান্ড বায়ার্সদের আকৃষ্ট করতে ট্যানার্সদের করণীয় সম্পর্কে অবগত করার জন্য বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে দেশে বিদ্যমান আইন, বিধি-বিধান, আন্তর্জাতিক মানদন্ড এবং এলডবলিউজি প্রটোকল বিষয়ে একটি অডিট সহায়িকা প্রকাশ করা হয়েছে।

উক্ত প্রতিবেদন এবং অডিট সহায়িকা বিতরণ এবং এর বিষয়বস্তুর উপর আলোচনার লক্ষ্যে গত ৫ ডিসেম্বর, ২০২০, রোজ-শনিবার, সকাল ১০:৩০ ঘটিকায় আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ, প্লট নং- ZE-২৮, চামড়া শিল্পনগরী, ঢাকা-য় “জাতীয়, আন্তর্জাতিক এবং LWG প্রটোকল অনুসরণে সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি চামড়া উৎপাদন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার বিষয়বস্তুর উপর সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান, কো-অর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), জুম প্লাটফর্মের মাধ্যমে কর্মশালায় সংযুক্ত ছিলেন।

“জুতার কারখানায় শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

১৯ নভেম্বর, ২০২০ রোজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ ঘটিকায় এসকর্ট ফুটওয়্যারস বিডি লিমিটেড, ১/৪, ঝাউচর, কামরাঙ্গিরচর, ঢাকায় “জুতার কারখানায় শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“জুতার কারখানায় শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নুর মুহাম্মদ, সহকারী অধ্যাপক , লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, ডেপুটি সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান, নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়  এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি)  এর কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এসকর্ট ফুটওয়্যারস বিডি লিমিটেড এর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Biennial Election of BTA : 2021-2022

In order to conduct an efficient, free and fair election of Bangladesh Tanners Association (BTA): 2021-2022, An Election Board and An Election Appeal Board has been constituted in accordance with the findings and conclusions of the executive committee meeting held on 24 October, 2020.

“জুতা তৈরিতে রাসায়নিক দ্রব্যের দক্ষ ব্যাবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

১৮ নভেম্বর, ২০২০ রোজ বুধবার সকাল ৯:৩০ ঘটিকায় এসকর্ট ফুটওয়্যারস বিডি লিমিটেড, ১/৪, ঝাউচর, কামরাঙ্গিরচর, ঢাকায় “জুতা তৈরিতে রাসায়নিক দ্রব্যের দক্ষ ব্যাবস্থাপনা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“জুতা তৈরিতে রাসায়নিক দ্রব্যের দক্ষ ব্যাবস্থাপনা” বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নুর মুহাম্মদ, সহকারী অধ্যাপক , লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, ডেপুটি সেক্রেটারী, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।

প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী মোহাম্মদ আনিসুর রহমান খাঁন, সহকারী নির্বাহী কর্মকর্তা, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয় এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এর কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এসকর্ট ফুটওয়্যারস বিডি লিমিটেড এর শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জাতীয় মনিটরিং কমিটি কর্তৃক চামড়া শিল্প নগরী পরিদর্শন

লেদার সেক্টর-কে শিশুশ্রম মুক্ত ঘোষণা করার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত ‘জাতীয় মনিটরিং কোর কমিটি’র আহবায়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের নেতৃত্বে এবং বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)’র প্রতিনিধির উপস্থিতিতে কমিটি’র সদস্যগণ গত ১৬ নভেম্বর, ২০২০ তারিখে চামড়া শিল্প নগরী ঢাকা’র ট্যানারিসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন।

Training on Occupational safety & Health (OSH) and Labour Law

Bangladesh Tanners Association (BTA), Bangladesh Labour Foundation (BLF) and Asia Foundation  jointly organized a two days long training for tannery supervisors on “Refreshers Training for Tannery Supervisors on Occupational safety & Health (OSH) and Labour Law”. The training held on 14 & 15 November, 2020 at Dhaka Ahsania Mission Training Center.

BTA BFLLFEA joint meeting

An online meeting was jointly organized by Bangladesh Tanners Association (BTA) and Bangladesh Finished Leather Leather Goods and Footwear Exporters Association (BFLLFEA) at Zoom platform on 12 November 2020, Thursday at 6.30 pm.
The meeting was attended by the chairmen of the two associations, members of the executive committee and leading personalities of the leather industry of Bangladesh.
Mr. Md. Shaheen Ahamed, Chairman, Bangladesh Tanners Association (BTA) presided over the meeting.
The meeting discussed about various problems existing in the leather industry of Bangladesh and its solutions and the possibilities and future of this industry.