LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির আওতায় Capacity Building-0১ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে LWG সনদ অর্জনে ট্যানারী প্রস্তুত করণে গ্যাপ অ্যাসেসমেন্ট ও ফলো-আপ কর্মসূচির আওতায়, ২০ টি ট্যানারি থেকে মনোনীত প্রতিনিধিদের সমন্বয়ে Capacity Building-0১ শীর্ষক কর্মশালা গত ১৩ জানুয়ারি, ২০২৬ চামড়া শিল্প নগরীতে অবস্থিত আঞ্জুমান ট্রেডিং কর্পোরেশন লিঃ এর হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কনসালটেন্ট হিসেবে উপস্থিত ছিলেন এক্স LWG অডিটর, জনাব আফজাল হোসাইন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
এছাড়াও বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও এলএসবিপিসি, বাণিজ্য মন্ত্রণালয় এর কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।


ফরিদপুর-এ “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

চামড়া শিল্প রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের ২য় বৃহত্তম খাত। লেস্-কাট ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর প্রচুর পরিমাণে কাঁচা চামড়া নষ্ট হয়ে থাকে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলে। কাঁচা চামড়ার সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধি করে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা ১০ ডিসেম্বর, ২০২৫ ফরিদপুর-এ অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)। এতে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারি পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, স্থানীয় কাঁচা চামড়া ব্যবসায়ী জনাব মোঃ আরিফ কোরেশী, মাংস ব্যবসায়ী জনাব মোঃ শেখ স্বপন, জনাব মোঃ রিপন শেখ ও জনাব মোঃ ইমরান হাসান জয় সহ বিভিন্ন মাংস দোকানের মালিক, কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, কাঁচা চামড়া ব্যবসায়ী, মাদ্রাসা ও স্কুলের শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



ঝিনাইদহে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা ৯ ডিসেম্বর, ২০২৫ হরিনাকুঞ্জ, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব লিটন চন্দ্র রায়, সহকারি পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব মোঃ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ এবং জনাব মোঃ হাবিবুর রহমান, নাজির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝিনাইদহ।
আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী জনাব আশরাফুল আলম (টোটন), জনাব মোঃ আব্দুল মতিন, শ্রী বিপুল চন্দ্র দাস, জনাব মোঃ বাদল এবং স্থানীয় মাংসের দোকান মালিক-কর্মচারী, মসজিদের ইমাম, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকসহ চামড়া সংগ্রহের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।





মেহেরপুরে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন” শীর্ষক এক কর্মশালা গত ০৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন-এর হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক জনাব লিটন চন্দ্র রায় এবং মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব এ জে এম সিরাজুম মুনীর।
কর্মশালায় মেহেরপুরের কাঁচা চামড়া ব্যবসায়ী, স্থানীয় মাংসের দোকান মালিক-কর্মচারী, মসজিদের ইমাম, মাদ্রাসা ও স্কুলের শিক্ষকসহ চামড়া সংগ্রহের সঙ্গে জড়িত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।






চুয়াডাঙ্গায় “কাঁচা চামড়ার গুনগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চামড়া আমাদের দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ। বিশ্ববাজারে বাংলাদেশী চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা প্রচুর, তারপরও প্রতিযোগীমূলক রপ্তানী বাজারে টিকে থাকতে হলে সময়পোযোগী পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের চামড়া শিল্পের
আধুনিকায়নে চামড়া ও চামড়া জাত পণ্যের নতুন বাজার সন্ধান এবং বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে মানসম্পন্ন চামড়া ও চামড়া জাত পণ্যে উৎপাদনের জন্য বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে ০৭ ডিসেম্বর, ২০২৫ রোজ রবিবার দুপুর ০২:৩০ ঘটিকায় হল রুম, ম্যাগপাই চাইনিজ রেস্টুরেন্ট, ২য় তলা, বাদুর তলা, শহীদ আবুল কাশেম সড়ক, চুয়াডাঙ্গা “কাঁচা চামড়ার গুনগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কাঁচা চামড়ার গুনগত মান রক্ষায় লেস্-কাট নিয়ন্ত্রণ এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহণ” বিষয়ের উপর উপস্থাপনা করেন জনাব মোঃ সামাউল আলম, প্রভাষক, ইন্সিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারি পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব সিরাজুল ইসলাম মনি, সাবেক কাউন্সিলর, চুয়াডাঙ্গা পৌরসভা। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার মাংস ব্যবসায়ী জনাব মোঃ খোরশেদ আলম এবং স্থানীয় বিভিন্ন মাংস দোকানের মালিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্কুল, মাদ্রাসা ও মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



 

“চামড়া উৎপাদনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসকরণ” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে উদ্যোগে “চামড়া উৎপাদনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসকরণ” শীর্ষক এক কর্মশালা গত ২১ এপ্রিল, ২০২৫ তারিখে সুপারেক্স লেদার লিঃ, উত্তর ডিহি, ফুলতলা, খুলনায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব বিধান বাবু, ব্যাবস্থাপক-এডমিন, এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ, জনাব মোঃ জোহায়েব মাসুদ রণি, কমপ্লায়েন্স ইনচার্জ , এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ, জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ম্যানেজার, সুপারভাইজার ও শ্রমিকগণ।


টেকসই উন্নয়ন ব্যাবস্থায় দক্ষতা উন্নয়নের জন্য “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে টেকসই উন্নয়ন ব্যাবস্থায় দক্ষতা উন্নয়নের জন্য “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা” শীর্ষক এক কর্মশালা গত ২০ এপ্রিল, ২০২৫ তারিখে এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ, তালতলা, অভয়নগর, নোয়াপাড়া, যশোরে অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব বিধান বাবু, ব্যাবস্থাপক-এডমিন, এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ, জনাব মোঃ জোহায়েব মাসুদ রণি, কমপ্লায়েন্স ইনচার্জ , এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ, জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এস, এ, এফ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ম্যানেজার, সুপারভাইজার ও শ্রমিকগণ।


“চামড়া উৎপাদনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসকরণ” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে “চামড়া উৎপাদনে পানি ও বিদ্যুৎ ব্যবহার হ্রাসকরণ” শীর্ষক এক কর্মশালা গত ১৯ এপ্রিল, ২০২৫ তারিখে সুপারেক্স লেদার লিঃ, উত্তর ডিহি, ফুলতলা, খুলনায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব মোজাহার আলী, জেনারেল ম্যানেজার, সুপারেক্স লেদার লিঃ, জনাব আতাউর রহমান রাসেল, কম্পায়েন্স অফিসার, সুপারেক্স লেদার লিঃ, জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সুপারেক্স লেদার লিঃ এর ম্যানেজার, সুপারভাইজার, কমপ্লায়েন্স অফিসার ও শ্রমিকগণ।


টেকসই উন্নয়ন ব্যাবস্থায় দক্ষতা উন্নয়নের জন্য “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা” শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে টেকসই উন্নয়ন ব্যাবস্থায় দক্ষতা উন্নয়নের জন্য “পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা” শীর্ষক এক কর্মশালা গত ১৮ এপ্রিল, ২০২৫ তারিখে সুপারেক্স লেদার লিঃ, উত্তর ডিহি, ফুলতলা, খুলনায় অনুষ্ঠিত হয়।
কর্মশালার বিষয়ের উপর একটি সমৃদ্ধ উপস্থাপনা করেন জনাব নূর মুহাম্মদ, সহকারী অধ্যাপক, ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনাব লিটন চন্দ্র রায়, সহকারী পরিচালক, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি), বাণিজ্য মন্ত্রাণালয়, জনাব মোজাহার আলী, জেনারেল ম্যানেজার, সুপারেক্স লেদার লিঃ, জনাব আতাউর রহমান রাসেল, কম্পায়েন্স অফিসার, সুপারেক্স লেদার লিঃ, জনাব মিজানুর রহমান, হেড অব এডমিন, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) এবং বিটিএ’র কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন সুপারেক্স লেদার লিঃ এর ম্যানেজার, সুপারভাইজার, কমপ্লায়েন্স অফিসার ও শ্রমিকগণ।


বার্ষিক সাধারণ সভা ২০২৫ এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬)-এর অভিষেক অনুষ্ঠান

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬)-এর অভিষেক অনুষ্ঠান গত ১৫ মার্চ ২০২৫ তারিখে ম্যারিয়ট কনভেনশন সেন্টার লি., ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএ-এর চেয়ারম্যান, জনাব মো. শাহীন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলআইডিসি-এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মজিবুর রহমান মজু।
অনুষ্ঠানে বিটিএ-এর জেনারেল ও এসোসিয়েট সদস্যবৃন্দ, বিভিন্ন ট্যানারির মালিকগণ, চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ, চামড়া শিল্পের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিটিএ-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।